লিয়াকত আলি, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় তিস্তা নদীতে প্রকাশ্যে চলছে অবৈধ পাথর উত্তোলন কার্যক্রম। বোমা মেশিন ব্যবহার কইরা নদীর বুক চিরে প্রতিদিন বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হইতেছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা যায়, নদীর একাধিক পয়েন্টে একযোগে বোমা মেশিন বসাইয়া পাথর তোলা হইতেছে। উত্তোলিত পাথর সরাসরি ট্রাক ও ডাম্পারে লোড কইরা বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ভারী যানবাহনের অবাধ চলাচলে এলাকার গ্রামীণ রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হইছে। অনেক জায়গায় রাস্তা ভেঙে চলাচলের অযোগ্য হইয়া পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের আলোতেই প্রকাশ্যে এই কার্যক্রম চললেও কেউ বাধা দিতেছে না। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হইতেছে, পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও বাড়তেছে। কৃষিজমি, বসতবাড়ি ও নদীভাঙনের আশঙ্কা তৈরি হইছে বলে তারা দাবি করেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিন ট্রাক-ডাম্পার চলাচল করতেছে। রাস্তা শেষ হয়ে গেছে। নদীটা ধ্বংস হইতেছে, কিন্তু কেউ দেখেও না দেখার ভান করতেছে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরফানুজ্জামান বলেন, “তিস্তা নদী এলাকায় অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনের অভিযোগ আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসান আল বান্না বলেন, “অবৈধভাবে পাথর উত্তোলনের বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। দ্রুত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বোমা মেশিন জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর অভিযান পরিচালনা না করা হলে অবৈধ পাথর উত্তোলন আরও ভয়াবহ রূপ নেবে। নদীভাঙন, পরিবেশ ধ্বংস ও জনজীবনের চরম দুর্ভোগ সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।