গণকন্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:১৩ পিএম

অনলাইন সংস্করণ

#

অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির মামলায় এনসিপি কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান সাগর গ্রেফতার

ছবি: সংগৃহীত

বগুড়ায় অর্থ আত্মসাৎ, হামলা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যবসায়িক বিরোধের জেরে অর্থ আত্মসাৎ, হামলা ও চাঁদাবাজির অভিযোগ এনে গত ৩০ আগস্ট বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন রুবেল প্রাং নামে এক ব্যক্তি। ওই মামলায় মিজানুর রহমান সাগরকে আসামি করা হয়।


বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।