গণকন্ঠ প্রতিবেদক

মোঃ ওয়াজেদ আলী, গোবিন্দগঞ্জ প্রতিনিধি।

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

#

অসম্পদায়িক গোবিন্দগঞ্জ গড়তে চাই : সংসদ সদস্য শামীম কায়সার লিংকন

ছবি; গণকন্ঠ

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোবিন্দগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকন সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন- সম্পদায়িকতা কে বর্জন করে অসম্পদায়িক গোবিন্দগঞ্জ গড়ার ঘোষনা দেন।  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।


অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে উপজেলা প্রশাসন, গোবিন্দগঞ্জ পৌরসভা,থানা পুলিশ, উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,হাইওয়ে থানা, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং শুভেচ্ছা জানান।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩২ গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ, জেলা বিএনপির যুগ্ন- সাধারন সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।  


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোবিন্দগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকন কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন- সম্পদায়িকতা কে বর্জন করে অসম্পদায়িক গোবিন্দগঞ্জ গড়ার ঘোষনা দেন। 


সংসদ সদস্য কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, গোবিন্দগঞ্জের মাটিতে কোনো ধরনের সন্ত্রাসবাদ, চাঁদাবাজি কিংবা মাদকের বিস্তার বরদাশত করা হবে না।


 অপরাধী যে দলেরই হোক বা যে পরিচয়েই থাকুক, কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না। উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসনের জিরো টলারেন্স নীতিতে পূর্ণ সমর্থনের কথা জানান। 


তিনি উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের গতিশীলতা বজায় রাখতে নবনির্বাচিত জনপ্রতিনিধি পূর্ণ সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। 


সভায় উপস্থিত সংসদ সদস্য নির্বাচনী এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তারেক জিয়ার ৩১দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য।


 বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ অবকাঠামো এবং আধুনিক স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান উন্নয়নে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে প্রতিশ্রুতি দেন। 


সাধারণ মানুষ যেন দোরগোড়ায় মানসম্মত সরকারি সেবা পায়, তা নিশ্চিত করতে প্রশাসনের সাথে একত্রে কাজ করার কথা জানান সংসদ সদস্য।


এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী,  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।