গণকন্ঠ প্রতিবেদক

রায়হান আহামেদ সোহান, বাঞ্ছারামপুর প্রতিনিধি:

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ০৪:১৮ পিএম

অনলাইন সংস্করণ

#

অ্যাম্বুলেন্সকে বানানো হয়েছিল মাদকবাহী যান, ভোরে পুলিশের জালে দুই কারবারি

ছবি: সংগৃহীত

বাঞ্ছারামপুরে অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক পাচারের সময় ২৮ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কড়ইকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শরীয়তপুর জেলার নড়িয়া থানার শাওড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. সোহাগ (৩১) এবং রংপুর সদর উপজেলার পশ্চিম বাবুখাঁ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহাজুল ইসলাম (৪৭)। মো. সোহাগ বর্তমানে ঢাকার শেরেবাংলা নগর থানার আগারগাঁও সুইপার কলোনিতে বসবাস করেন।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কড়ইকান্দি ফেরিঘাটের ফারুক আহমেদ খান স্টোর সংলগ্ন পাকা সড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।


বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।