প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ
ছবি : সংগৃহীত
ফ্যামিলি কার্ড নিয়ে
একটি মহল পরিকল্পিত গুজব ছড়িয়ে দরিদ্র মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি করছে বলে
মন্তব্য করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও শ্রমিক দলের কেন্দ্রীয় সমন্বয়ক
শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সোমবার (২ মার্চ)
সকালে পাবনায় নিম্নবিত্ত মানুষের মাঝে রমজানের নিত্যপণ্য ও ইফতারসামগ্রী বিতরণ
অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, দেশের
কয়েকটি উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড প্রদান শুরু হয়েছে। পাবনায় এখনো এ
কার্ডের কার্যক্রম শুরু হয়নি। কিন্তু একটি মহল মিথ্যা গুজব ছড়িয়ে দরিদ্র মানুষকে
উত্তেজিত করছে।
এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শিমুল বিশ্বাস বলেন, ঈদের পর সারাদেশের সাথে পাবনায়ও ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন ও বিতরণ কার্যক্রম শুরু হবে। সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এ কার্ড বিতরণ করা হবে।
সুযোগসন্ধানী
কুচক্রীদের প্ররোচনায় বিভ্রান্ত না হতেও আহ্বান জানান তিনি।