রবিউল মোল্লা, ভেদরগঞ্জ শরীয়তপুর প্রতিনিধি:
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এক্সপ্রেস সড়কে দুটি বাসের সংঘর্ষে বাসের চালক ও সহকারীসহ ২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার সময় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল প্লাজার ৩০০ মিটার এগিয়ে নাওডোবা জমাদ্দার মোড় সংলগ্ন এলাকায় এক্সপ্রেস সড়কের ওপর খান পরিবহন নামে একটি বাস থামিয়ে যাত্রী উঠানামা করানো হচ্ছিল। এ সময় পিছন থেকে আসা স্টার এক্সপ্রেস নামে আরেকটি বাস ওই বাসটিকে ধাক্কা দেয়।
স্থানীয়রা জানায়, এক্সপ্রেস সড়কে বাস থামিয়ে যাত্রী উঠানামার বিষয়টি কর্তৃপক্ষ অবগত থাকার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।