গণকন্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০৯ এএম
অনলাইন সংস্করণ
ছবি; সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নব নির্বাচিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় নির্ধারণ করা হবে- এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নতুন সরকার যেভাবে চান সেভাবে হবে।’
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে আদিলুর রহমান বলেন, ‘ওনারা যেভাবে চান সেভাবে হবে। ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি বা বাসা প্রস্তুত করা হয়েছে বলেও জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ৩৭টি বাড়ি প্রস্তুত করে রেখেছি। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে এ বাড়িগুলো রয়েছে। প্রয়োজনে আরও কয়েকটি বাড়ি তৈরি করার প্রস্তুতি চলছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সরকারের মন্ত্রিসভা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবে।