গণকন্ঠ প্রতিবেদক

মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি।

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০২ পিএম

অনলাইন সংস্করণ

#

রাজবাড়ীতে ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

ছবি; গণকন্ঠ

রাজবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসক সুলতানা আক্তার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের সময় বেলুন উড়িয়ে অনুষ্ঠানকে উজ্জ্বল ও মনোমুগ্ধকর পরিবেশে রূপান্তরিত করা হয়।


উদ্বোধনের পর জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলার প্রাঙ্গণ বইপ্রেমী পাঠক, কবি ও লেখকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।


উপস্থিত বক্তারা বলেন, মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার অন্যতম মাধ্যম হলো বই। বই জ্ঞানের আলো হিসেবে মানুষের চিন্তা ও চেতনার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বইয়ের প্রতি সকলের আগ্রহ বৃদ্ধি করা জরুরি। পাঠক ও ক্রেতাদের উৎসাহ কবি ও লেখকদের লেখালেখিতেও প্রভাব ফেলে।


মেলায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ-এর অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সহ-সভাপতি মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপি নেতা গাজী আহসান হাবিবসহ বীর মুক্তিযোদ্ধা, কবি, লেখক ও পাঠকবৃন্দ।


জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “আজ থেকে শুরু হওয়া এই তিন দিনব্যাপী মেলায় লেখক, পাঠক, ছড়াকার এবং সাংস্কৃতিক কর্মীদের জন্য বই প্রদর্শনী ও বিক্রয়ের সুযোগ রয়েছে। মেলায় অংশগ্রহণ করে সবাই বই পড়া ও বাংলা ভাষা চর্চায় আরও অনুপ্রাণিত হবেন।”


পরবর্তীতে দিবসটি উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা মেলার উত্সাহ ও প্রাণবন্ত পরিবেশকে আরও সমৃদ্ধ করে।