গণকন্ঠ প্রতিবেদক

মনজু শেখ, রাজবাড়ী প্রতিনিধি।

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

#

রাজবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছবি; গণকন্ঠ

রাজবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ী-এর সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এছাড়াও জেলা শিক্ষা অফিসারসহ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 


 অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


 বক্তারা শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।