গণকন্ঠ প্রতিবেদক

মো রাব্বি , রাঙ্গাবালী প্রতিনিধি।

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

#

রাঙ্গাবালীর বড়বাইশদিয়ায় খাস জমিতে অবৈধভাবে মাটি কাটা নিয়ে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি; গণকন্ঠ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নএর চরগংগা বাঁধঘাট বাজার সংলগ্ন এলাকায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় বেকু দিয়ে সরকারি খাস জমি থেকে মাটি কাটার সত্যতা পাওয়া যায়। 


পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায় নিশ্চিত করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা। তিনি বলেন, সরকারি খাস জমি জনগণের সম্পদ। অনুমতি ছাড়া মাটি কাটা সম্পূর্ণ বেআইনি। 


এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়। অবৈধ মাটি কাটা ও দখলচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


প্রশাসন সূত্রে জানা গেছে, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে খাস জমি থেকে মাটি কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।