গণকন্ঠ প্রতিবেদক

সেলিম রেজা, রায়গঞ্জ প্রতিনিধি।

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

#

রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

ছবি; গণকন্ঠ

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী বাজার বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সোনাখাড়া ইউনিয়ন বিএনপি ও ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান বাবু।


সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আকতার  তছির উদ্দিনসহ স্থানীয় নেতারা। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা মোশারফ হোসেন রাজনৈতিক প্রতিহিংসা থেকে তছির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে সাজানো চাঁদাবাজির মামলা করেছেন। তাঁদের দাবি, মামলাটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।


বক্তারা আরও বলেন, অতীতে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিতর্কিত ওই আওয়ামী লীগ নেতা এখন কুচক্রী মহলের পরামর্শে মিথ্যা মামলা দিয়ে তাঁদের হয়রানি করছেন। অবিলম্বে মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।


কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেন।