আব্দুল্লাহ আল মামুন , রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
লক্ষীপুরের রায়পুর উপজেলা-এ এক প্রবাসী তার হাওলাতের পাওনা টাকা ফেরত চেয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ করেছেন। এতে তিনি হ্যান্ড লিফলেট ও অটো রিকশায় মাইকিং করে এলাকায় কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করেন এবং তাদের ছবি প্রদর্শন করে প্রকাশ্যে তার পাওনা অর্থ দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানান।
সম্প্রতি রায়পুর উপজেলার চরপাতা গাজী নগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী প্রবাসীর দাবি, বিদেশে কষ্টার্জিত উপার্জনের দুই লক্ষ টাকা তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে হাওলাত হিসেবে দিয়েছিলেন। দীর্ঘদিনেও উক্ত টাকা ফেরত না পাওয়ায় এবং বর্তমানে ব্যক্তিগত প্রয়োজন দেখা দেওয়ায় বাধ্য হয়ে তিনি এমন উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন ।
ভুক্তভোগী বুলবুল আহমেদ রুবেল বলেন, আমি দুবাই প্রবাসী ২০২২ সালে হাওলাত বাবদ ২ লক্ষ টাকা তাদের দিয়েছি, তারা আমার এ টাকা ফেরত না দেওয়ায় আমি আদালতে তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করি , তবুও তারা আমার কষ্টার্জিত টাকা দেয়নি তাই আমি বাধ্য হয়ে মাইকিং প্রচারণা করি।
তথ্যে জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আলোনিয়া গ্রামের আলিগন্জ বাজারের অজি উল্ল্যা বেপারি বাড়ির নাজমা বেগম, ফজলুর রহমান ,রাকিব হোসেন, রাব্বী হোসেন এবং তারেক হোসেন- এর নিকট হতে হাওলাতের দুই লক্ষ টাকা দীর্ঘ চার বছর ধরে দেই দিচ্ছি বলে ঘোরাচ্ছিলেন ।
এবিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠো ফোনে কল করা হলে তাদের পাওয়া যায়নি।