রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি :
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নে পবিত্র রমাদান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার ( ২৫ ফেব্রুয়ারি ) বিকেল ৪টায় কেরোয়া মডেল একাডেমি মাঠে ইউনিয়নের ০১নং ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ওয়ার্ড জামায়াতের সভাপতি রাশেদ পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরোয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ ইউনুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার হারুনুর রশীদ, ১নং ওয়ার্ডের জামায়াত মনোনীত মেম্বার পদপ্রার্থী রিয়াজ পাটওয়ারী, মাস্টার জয়নাল আবেদীন, আবদুর রব ও মো. হানিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শতাধিক পরিবারের হাতে রমাদান ফুড প্যাক তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল মুড়ি, ছোলা, চিনি, ডাল, খেজুর, আলু ও পেঁয়াজ।
আয়োজকরা জানান, রমাদানে নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন ।