গণকন্ঠ প্রতিবেদক

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর (লক্ষীপুর)প্রতিনিধি

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ১২:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

রায়পুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু

ছবি সংগৃহীত

লক্ষীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার রাজু নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি রায়পুর শাখার বিকাশ এজেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তথ্যে জানা যায়, শনিবার (২৮/০২/২০২৬) রাত ৯:৫৪ মিনিটের সময় নিহত রাজু চরভৈরবীতে বন্ধুদের সঙ্গে ইফতার শেষে লক্ষ্মীপুরে নিজ বাসায় ফেরার পথে সর্দার বাড়ি স্টেশন এলাকায় সড়কে অন্ধকার লাইট বন্ধ অবস্থায় থেমে থাকা একটি লরির সাথে তার মোটরসাইকেলের সাথে স্বজোরে ধাক্কা লাগলে এই দুর্ঘটনাটি ঘটে । এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। 


স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০:২৬ মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করে। 


নিহত শাহরিয়ার রাজু আদিলপুর হাজীবাড়ি ১৩ নাম্বার ওয়ার্ড পৌরসভা লক্ষীপুরের বাসিন্দা। রায়পুর শাখার বিকাশ এজেন্ট হিসেবে হরি বাবুদের সাথে কর্মরত ছিলেন।


মৃত্যুকালে তিনি অসংখ্য সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। কর্মস্থল ও পরিচিত মহলে তিনি প্রাণবন্ত ও সদালাপী মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

এদিকে তার অকাল মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।