গণকন্ঠ প্রতিবেদক

সাজ্জাদ হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০২:৫৮ পিএম

অনলাইন সংস্করণ

#

রমজানকে সামনে রেখে সালথায় ছাত্রশিবিরের উদ্যোগে অর্থসহ কোরআন বিতরণ

ফরিদপুরের সালথা উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির-এর উপজেলা শাখা।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় সালথা ‘আই লাভ’ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০ জন শিক্ষার্থীর হাতে কোরআন শরিফ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। আয়োজকদের দাবি, রমজানের পবিত্রতা ও কোরআনের শিক্ষাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, আত্মশুদ্ধি ও নৈতিকতা চর্চার মাস রমজান। কোরআনের আলোকে জীবন গঠন এবং সমাজকে কল্যাণমুখী পথে পরিচালিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।


উপজেলা শাখার সভাপতি হুসাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখা-এর সেক্রেটারি সালাউদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সালথা উপজেলা শাখার সেক্রেটারি তরিকুল ইসলাম এবং স্কয়ার প্রি-ক্যাডেট স্কুল-এর প্রধান শিক্ষক ওয়ালিউজ্জামান।


এছাড়া জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক জুনায়েদ ইসলাম, সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি আকরাম হোসেন মিনালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।