গণকন্ঠ প্রতিবেদক

বগুড়া মাল্টিমিডিয়া প্রতিনিধি:

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৭ পিএম

অনলাইন সংস্করণ

#

শাজাহানপুরকে স্বপ্নের উপজেলায় রূপান্তর করা হবে: এমপি মোরশেদ মিল্টন

ছবি: সংগৃহীত

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোরশেদ মিল্টন বলেছেন, উন্নয়ন, সুশাসন ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে শাজাহানপুরকে একটি স্বপ্নের উপজেলায় রূপান্তর করা হবে।


বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দপ্তর প্রধানদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, জনসেবার মানোন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। প্রশাসনের প্রতিটি দপ্তরকে জনগণের কল্যাণে আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করতে হবে।

এমপি মিল্টন আরও বলেন, সরকারি সেবা যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. তৌহিদুল ইসলাম, শেরপুর হাইওয়ে ক্যাম্প ইনচার্জ রইচ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল ওহেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সাহাবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহম্মেদ, বিআরডি কর্মকর্তা হাসেম আলী, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, আড়িয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমান, সেক্রেটারি শহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সভাপতি হুমায়ুন কবির হিমু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সবুজ, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক চন্দ্র সরকার।


আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং সেবার মান বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে সংসদ সদস্য পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন এবং ছয়জন দুস্থ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।