গণকন্ঠ প্রতিবেদক

মোঃ খলিলুর রহমান, (নোয়াখালী) সেনবাগ উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৩:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

#

সেনবাগ–সোনাইমুড়ী আংশিক আসনের এমপি জয়নুল আবেদীনের সহধর্মিনীর ইন্তেকাল

ছবি: সংগৃহীত

সেনবাগ–সোনাইমুড়ী আংশিক আসনের নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের সহধর্মিনী আজ বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে মরহুমার প্রথম নামাজে জানাজা আজ বাদ যোহর রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাড়ির সামনে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় সেনবাগের ইয়ারপুরে নিজ বাড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সেনবাগ ও সোনাইমুড়ী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।