গণকন্ঠ প্রতিবেদক

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১১ পিএম

অনলাইন সংস্করণ

#

সিমাগো র‍্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে ২৪ তম হাবিপ্রবি

‎স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৬ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। বিশ্বের বিভিন্ন দেশের ১০ হাজার ৮২৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এবারের তালিকায়। বাংলাদেশের ভেতর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান একধাপ পিছিয়ে ২৪ তম যা গতবছর ছিল ২৩ তম।

‎র‌্যাঙ্কিংয়ের তথ্য ঘেঁটে দেখা গেছে, এতে বাংলাদেশের মোট ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গত বছরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ২৩তম। গত বছরের চেয়ে এই র‌্যাঙ্কিংয়ে হাবিপ্রবির অবস্থান অবনতি হয়েছে।


‎গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন, এ তিনটি সূচকের ফলাফল পর্যালোচনা করে এই র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এ তিনটি সূচকের ফলাফল অনুযায়ী আলাদা র‌্যাঙ্কিং এবং একসাথে মিলিয়ে সার্বিক র‌্যাঙ্কিং (overall ranking) প্রকাশ করে থাকে। সার্বিক র‌্যাঙ্কিং করার জন্য তারা গবেষণায় ৫০%, উদ্ভাবনে ৩০% এবং সামাজিক প্রভাবে ২০% ওয়েট দিয়ে থাকে।


‎সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী, গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন, এ তিনটি সূচকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ৩০তম, ১৮তম ও ৩৭তম। আর এ তিনটি বিষয় মিলে হাবিপ্রবির সার্বিক অবস্থান দেশে ২৪তম। তবে এবছর গবেষণা, সামাজিক প্রভাব সূচকে গতবছরের তুলনায় উন্নতি হলেও এবং উদ্ভাবন সূচকে এ বছর পিছিয়েছে হাবিপ্রবি।