গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

সময়মতো পৌঁছতে না পারায় যাদের সঙ্গে শপথ নিলেন ইশরাক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথগ্রহণ করেছেন। তবে সময়মতো পৌঁছতে না পারায় বিএনপি দলীয় সংসদ সদস্য ইশরাক হোসেন জামায়াত জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন।

জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে প্রথম ধাপে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে শপথ নেন বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। কিন্তু, সময়মতো পৌঁছতে না পারায় বিএনপি দলীয় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন তাদের সঙ্গে শপথ নিতে পারেননি। পরে দ্বিতীয় ধাপে দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে শপথবাক্য পাঠ করেন ইশরাক হোসেন।

দ্বিতীয় ধাপে জামায়াত জোটের সংসদ সদস্যরা দুটি শপথ নেন— এমপি হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তবে এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি ইশরাক হোসেন ও বিএনপির সাবেক নেত্রী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।