প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
ইসলামিক ফাউন্ডেশনের লোগো | ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো : ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭। আজ বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে।