রবিউল মোল্লা, ভেদরগঞ্জ শরীয়তপুর প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
শরীয়তপুর শহরের নাগরিকদের নিরপত্তা নিশ্চিতে প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে এআই প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা প্রশাসন।
এর মাধ্যমে শহরের বিভিন্ন বাজার ও বিপণিবিতানের দ্রব্যমূল্য পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অপরাধমুলক কাজ প্রতিরোধ, মাদকদ্রব্য বিক্রি ও ব্যবহার প্রতিরোধ, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ সম্ভব হবে বলে আশা করছে প্রশাসন।
জেলা প্রশাসন সূত্র জানায়, শরীয়তপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে কীর্তিনাশা নদী। শহর দিয়ে ঢাকা, চাঁদপুর ও মাদারীপুরমুখী সড়কসহ বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় সংযোগ সড়ক রয়েছে। পালং, আংগারিয়া ও মনোহর বাজারকে ঘিরে গড়ে উঠেছে বাণিজ্যিক কেন্দ্র। পাশাপাশি সরকারি কলেজ, বিদ্যালয়, হাসপাতাল, বাস টার্মিনাল, আদালত, প্রশাসনিক
ক্যামেরাগুলোতে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে। দুর্ঘটনা, যানজট, অগ্নিকাণ্ড, সন্দেহজনক চলাচল বা অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সংকেত যাবে নিয়ন্ত্রণকক্ষে। জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। আইনশৃঙ্খলা–সংক্রান্ত কাজে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশও এ সুবিধা ব্যবহার করবে।
জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ইভটিজিংসহ নানা অভিযোগ ছিল। অভিযান চালিয়েও পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছিল না। তাই প্রযুক্তিনির্ভর নজরদারির উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর আশা, এতে অপরাধপ্রবণতা কমবে। পর্যায়ক্রমে পুরো পৌর এলাকা ও জেলার অন্য পৌরসভায় এ ব্যবস্থা চালু করা হবে।