গণকন্ঠ প্রতিবেদক

রবিউল মোল্লা (ভেদরগঞ্জ) শরীয়তপুর জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

সুরেশ্বর ঘাটে পদ্মায় গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃ'ত্যু!

ছবি সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘরিষার ইউনিয়নের সুরেশ্বর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত বৃদ্ধার নাম রেনু বেগম (৮৫)। তিনি নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের সন্ডা গ্রামের বাসিন্দা এবং মৃত আলী বক্স হাওলাদারের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। তার মেয়ে জায়েদা বেগম সুরেশ্বর ১নং ওয়ার্ডের মৃধা বাড়িতে বসবাস করেন।


পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বেলা প্রায় ১১টা ৪০ মিনিটে রেনু বেগম গোসল করার উদ্দেশ্যে মেয়ের বাড়ি থেকে সুরেশ্বর মৃধা বাড়ি ঘাটের পদ্মা নদীর দিকে যান। দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে স্থানীয় জেলে আক্রাম বেপারী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে রেনু বেগমের নাতি জসিম মৃধাকে খবর দেন। পরে জসিম মৃধা ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রেনু বেগমের বলে শনাক্ত করেন।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করার সময় অসাবধানতাবশত তিনি নদীতে ডুবে যান।


এ ঘটনায় নড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।