গণকন্ঠ প্রতিবেদক

তারাগঞ্জ (উপজেলা প্রতিনিধি):

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:১৩ এএম

অনলাইন সংস্করণ

#

তারাগঞ্জে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট- ১৬ ব্যাবসায়ীকে জরিমানা

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নস্থ তারাগঞ্জ বাজারে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার ও পশু জবাই আইন লঙ্ঘনের দায়ে ১৬টি মামলায় মোট ২৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।


সোমবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে উপজেলার বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় অর্থদণ্ড আরোপ করা হয়।

এছাড়া বাজারের গোহাটিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রয়োজনীয় সার্টিফিকেট ছাড়াই গরু জবেহ করার অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর সংশ্লিষ্ট ধারায় বেশ কয়েকজন মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়।


বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন সার্বিক সহযোগিতা প্রদান করেন

 উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা: জনাব ইফতেখারুল ইসলাম।

 আইন-শৃঙ্খলা বাহিনী তারাগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।


অভিযান শেষে জানানো হয়, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই নজরদারি ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


 অসাধু উপায়ে দ্রব্যমূল্য বৃদ্ধি বা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।