নিজস্ব প্রতিবেদক, দৈনিক গণকণ্ঠ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ
ছবি; গণকন্ঠ
রংপুরের তারাগঞ্জে গরিব, দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
প্রতি শুক্রবার অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
পরীক্ষা শেষে রোগীদের প্রয়োজনীয় ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
মূলত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন, “মানুষ মানুষের জন্য। অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারাটাই বড় আনন্দের বিষয়।
বদরগঞ্জে সফলভাবে একটি ক্যাম্প পরিচালনার পর আজ তারাগঞ্জবাসীর জন্য এই সেবা চালু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসী এই মানবিক উদ্যোগের প্রশংসা করে এটি নিয়মিত চালু রাখার দাবি জানান।
মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম সম্প্রতি নিখোঁজ হওয়ার পর হত্যাকাণ্ডের শিকার ইলেকট্রিশিয়ান মনজুরুলের অনন্তপুর গ্রামের বাড়িতে যান।
সেখানে তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকাতুর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমি প্রশাসনের সাথে সরাসরি কথা বলব।