গণকন্ঠ প্রতিবেদক

তারাগঞ্জ প্রতিনিধি।

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

#

তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যার প্রতিবাদে উত্তাল মহাসড়ক

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর আলুর ক্ষেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় ইলেকট্রিশিয়ান মনজুরুল ইসলামের (৪৮) মরদেহ উদ্ধারের ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে হাইওয়ে সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।


গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজার সংলগ্ন একটি আলু ক্ষেত থেকে মনজুরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার একদিন পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


আজ সকালে পশ্চিম অনন্তপুর এলাকাবাসী তারাগঞ্জ মহাসড়কে সমবেত হন। তারা সড়কের ওপর দাঁড়িয়ে দীর্ঘ মানববন্ধন করেন এবং কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ করে দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— এমন মৃত্যু মানা যায় না, আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চাই।