প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৪ এএম
অনলাইন সংস্করণ
ছবিঃ সংগৃহীত
জামালপুরের ইসলামপুরে সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির এবং সাধারণ সম্পাদক রাব্বি মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে 'ছাত্রাবাসের টিন খুলে নিয়ে বিক্রি করলেন ছাত্রদল নেতা!' শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত খবরের নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন জোনায়েদ হোসেন সাব্বির এবং সাধারণ সম্পাদক রাব্বি মিয়া।
সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির বলেন, আমাকে জড়িয়ে কয়েকটি গণমাধ্যমে সংশ্লিষ্ট প্রতিবেদক খবর প্রকাশ করেছে। খবরে উল্লেখ করা হয়, আমি এবং সাধারণ সম্পাদক রাব্বি মিয়া আমরা দুই জন নাকি ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করেছি। প্রকাশিত খবরটি একদম মিথ্যা ও মনগড়া ভাবে করা হয়।
তারা আরও বলেন, মূলত কলেজের একটি পুরোনো রান্নাঘর ভেঙে নতুনভাবে নির্মাণের উদ্যোগ নিয়ে পুরনো টিনসহ মালামাল নিলামে বিক্রির পদক্ষেপ গ্রহন করেন কর্তৃপক্ষ। পুরোনো টিন ও মালামাল ক্রয়ের জন্য লিখিত আবেদন করি আমরা। আবেদনের প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ ১০ হাজার টাকায় টিনসহ মালামালগুলো আমাদের কাছে বিক্রি করেন। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বলেন, তাদের এখানে দোষের কিছু নেই, যথাযথ নিয়ম অনুযায়ী মালামাল বিক্রি করা হয়েছে।
সাব্বির ও রাব্বি আরো জানান, আমাদের জড়িয়ে মনগড়া অভিযোগ তুলে অনলাইন প্ল্যাটফর্ম ও গণমাধ্যমসহ ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেটা কোনো ভাবে মেনে নেয়ার মতো নয়।