সাকিব হাসান নাইম, দিনাজপুর (ঘোড়াঘাট) উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
ছবি: সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও মৎস্য খাতসহ বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজিদ-উল-মাহমুদ, নবাবগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা সভায় অংশ নেন। বক্তারা মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ জিল্লুর রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং নবাবগঞ্জবাসীর কাছে প্রশাসনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতার আহ্বান জানান।