গণকণ্ঠ ডেস্ক

গনকন্ঠ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০৬:৫৩ পিএম

অনলাইন সংস্করণ

#

ভারতের বিপক্ষে শাহীন আফ্রিদির পার্ফমেন্সে ক্ষুব্ধ সাবেক কাপ্তান শহীদ আফ্রিদি

ছবি; সংগৃহীত

গত ১৫ ফেব্রুয়ারী ভারতের বিপক্ষে  শ্রীলঙ্কার কলম্বোতে পাক বোলার শাহীন শাহ আফ্রিদির বোলিং পার্ফর্মেন্সে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক কাপ্তান শহীদ আফ্রিদি। 

পাকিস্তানের প্রধান বোলার শাহিন শাহ আফ্রিদি। কিন্তু ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে মাত্র দুই ওভারের বেশি বল করানো যায়নি তাকে। 


রোববার গ্রুপ পর্বে বহুল আলোচিত ম্যাচে নিজের প্রথম বলেই ছক্কা হজম করতে হয়েছে শাহিন আফ্রিদিকে। সব মিলিয়ে পাক শাহিনের পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি, যিনি সম্পর্কে তার শ্বশুর।


 চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচের শেষেই তাই সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, অবিলম্বেই শাহিনকে দল থেকে বের করে দেওয়া উচিত।


একটা সময়ে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা ছিল। কিন্তু সেইসব যেন এখন কেবলই স্মৃতি। দীর্ঘ সময় ধরেই পাকিস্তান এখন অসহায়ভাবে আত্মসমর্পণ করে আসছে। একটা সময়ে দুই মহাশক্তিধর দেশের ম্যাচে হাড্ডাহাড্ডি ক্রিকেট হলেও, সাম্প্রতিক অতীতে একপেশে ম্যাচ দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। 


লাগাতার ব্যর্থতার কারণ খুঁজতে গিয়েই পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতিকে তুলোধোনা করেছেন সর্বকালের অন্যতম সেরা পাক অলরাউন্ডার।


 স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সময় এসেছে পাক দলের তথাকথিত তারকাদের দরজা দেখিয়ে দেওয়ার। বরং তরুণ প্রতিভাদের জাতীয় দলে সুযোগ দিতে হবে।