সেলিম রেজা, মাল্টিমিডিয়া রিপোর্টার (রায়গঞ্জ, সিরাজগঞ্জ)

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ , ০১:০৫ এএম

অনলাইন সংস্করণ

#

ভিত্তিহীন অপপ্রচারের বিরোদ্ধে বিএনপি সভাপতির সংবাদ সম্মেলন

জামালপুরের সরিষাবাড়ীতে দলীয় মনোনয়নকে সামনে রেখে আমার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্র মুলক ভাবে বিভিন্ন ভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জমালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।


বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা বিএনপির উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ফরিদুল কবির তালুকদার শামীম, ১৪০ জামালপুর ৪ সরিষাবাড়ী আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। 


ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, দলের দুঃসময়েও তিনি প্রতিটি কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সহযোগীতা করেছেন, ক্ষতিগ্রস্থ নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, আর্থিক ও আইনগত সহায়তা করে আসছেন। তিনিসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দুই শতাধিক মামলা ও শত শত হামলা-নির্যাতনের পরও তৃণমূলকে শক্তিশালীভাবে ধরে রেখেছেন। সম্প্রতি সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নকে সামনে রেখে মনোনয়নপ্রত্যাশী একপক্ষের লোকজন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

তিনি আরও জানান, যমুনা সার কারখানায় জনবল সরবরাহের ঠিকাদার আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডের নামে তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি ও আর্থিক দুর্নীতির অভিযোগ ছড়ানো হয়েছে, যা ভুয়া ও মিথ্যাচার। এরকম বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি দ্বারা বিভিন্নভাবে অপপ্রচার করে রাজনৈতিকভাবে হয়রানির অপচেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে তিনি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে নিজের স্বচ্ছতা উল্লেখ করে চ্যালেঞ্জ ছুড়ে দেন।

এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।