আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০২:৩১ পিএম

অনলাইন সংস্করণ

#

যুক্তরাষ্ট্র– ইসরায়েল–ইরানকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জামায়াত আমিরের

ছবি : সংগৃহীত

অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দেশগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করারও আহ্বান জানিয়েছেন তিনি। 

অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দেশগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করারও আহ্বান জানিয়েছেন তিনি।

আজ রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ আহ্বান জানান জামায়াত আমির। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি।

জামায়াত আমির লিখেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।