গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

#

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।


এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।