মাল্টিমিডিয়া রিপোর্টার: মারুফ আলম
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১২:৪৫ এএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক পৃথক মামলায় অভিযান চালিয়ে মোট ১০ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ খ্রি.) গ্রেফতারি পরোয়ানা ও নিয়মিত মামলার ভিত্তিতে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত মাদক মামলায় ২১ পুরিয়া হেরোইন ও ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিফাত (২৪), মোঃ কাউসার (২৩) ও মোঃ সাগর আহমেদ (২৪) নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-০৬(০৩)২৬ দায়ের রয়েছে।এছাড়া পৃথক আরেকটি মাদক মামলায় ১১০ পুরিয়া হেরোইনসহ নাজমা বেগম ওরফে গেন্দি (৫৩) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্ত মামলা নং-০৪(০৩)২৬।
পূর্বের ডাকাতির প্রস্তুতি মামলায় মোঃ বাচ্চু মিয়া (৩২) ও ইয়াসিন (২৪) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলা নং-০৩(০৩)২৬।অন্যদিকে, পূর্বের চুরির মামলায় মোঃ রাকিবুল ইসলাম (২৪), সোহাগ (২৭) ও সোহেল (৩৭) নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলা নং-৩৬(০৬)২৬।
এছাড়াও একটি সিআর ওয়ারেন্ট মূলে আরও একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে দৈনিক গনকন্ঠ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক অফিসার ইনচার্জ।