গণকন্ঠ প্রতিবেদক

আব্দুর রাজ্জাক, জামালপুর সদর প্রতিনিধি:

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৭:০৪ পিএম

অনলাইন সংস্করণ

#

ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগে মানববন্ধন

ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (৩ মার্চ) জামালপুর সদর রাম নগর সাতরাস্তা মোড়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।দুপুর তিনটার দিকে শহরের দয়াময়ী মোড়ে এই মানববন্ধনের আয়োজন করেন ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী।

বক্তব্য রাখেন ভুক্তভোগী সোহেল এবং সাবেক ছাত্রদল নেতা মানিক, জেলা যুবদল নেতা ইমরানসহ বিএনপির নেতাকর্মীরা 


বক্তারা বলেন, গতকাল (০২ মার্চ) রাতে রামনগর সাত রাস্তা মোড়ে সোহেল নামে একজন তার দোকানে একটি ফেস্টুন টানান। ফেস্টুনে তিনি যুবদল নেতা সোহেল রানা খানকে মেয়র হিসেবে দেখতে চান। ফেস্টুন লাগানোর কিছুক্ষন পরেই সেটি নিয়ে পুড়িয়ে দেয় ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বক্তাদের অভিযোগ । আর তার দোকান ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন বক্তারা।যারা ভাঙচুর করেছে তারা বিএনপি কর্মী হতে পারে না তাদের স্থায়ী বহিষ্কার চান।


এই ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৯ থেকে ১১ জনকে আসামি করে জামালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অতিদ্রুত দোষীদের আইনের আওতায় আনা হক।


জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।