কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ
ছবি সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ৯ নম্বর ধুলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি মো. জামাল দেওয়ানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধুলাসার ইউনিয়ন শাখা বিএনপির পক্ষ থেকে তাকে সাংগঠনিকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তবে তিনি উক্ত নোটিশের যথাযথ জবাব দিতে ব্যর্থ হন।
এ প্রেক্ষিতে মঙ্গলবার (৩ মার্চ) ইউনিয়ন বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহাজাদা হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মো. জামাল দেওয়ানকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ অব্যাহতির আদেশ মঙ্গলবার (৩ মার্চ) থেকেই কার্যকর হবে।