গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৫:৩৪ পিএম

অনলাইন সংস্করণ

#

হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পল্টন মডেল থানা পুলিশ

ছবি: সংগৃহীত

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর পল্টন মডেল থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মোবাইল উদ্ধার কার্যক্রমে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।


গত সোমবার (২ মার্চ) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী, থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


থানা সূত্র আরও জানায়, এর আগেও গত প্রায় এক বছরে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ৭০০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।


হারিয়ে যাওয়া মোবাইল দ্রুত ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এ জন্য তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পল্টন মডেল থানা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।