গণকন্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ০২ মার্চ ২০২৬ , ০৮:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

#

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

ছবি : সংগৃহীত

চলতি মার্চের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, মার্চ মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এর আগে গত মাসের ২৩ ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।