গণকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬ , ০৩:১৬ পিএম

অনলাইন সংস্করণ

#

জাতিসংঘে বাংলাদেশকে আলজেরিয়ার সমর্থন

ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদ-এর আসন্ন সভাপতি নির্বাচনে বাংলাদেশের মনোনীত প্রার্থী ড. খলিলুর রহমান-এর পক্ষে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে আলজেরিয়া।

সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে এ সমর্থনের কথা জানান বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভূমিকা ইতিবাচক এবং ড. খলিলুর রহমানের প্রার্থিতা আলজেরিয়া গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।


বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি ও বহুপাক্ষিক কূটনীতিতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।


বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বিস্তৃত ও ফলপ্রসূ করার আগ্রহ পুনর্ব্যক্ত করা হয়। একইসঙ্গে আলজেরিয়ার পক্ষ থেকেও সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণ এবং নিয়মিত কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।


দুই দেশই ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে।