গণকন্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৫১ পিএম

অনলাইন সংস্করণ

#

নারায়ণগঞ্জ বন্দরে দুর্বৃত্তদের পিটুনিতে দুলাল নিহত

ছবি:সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর থানার কেওডালা এলাকায় দুর্বৃত্তদের পিটুনিতে দুলাল (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের দুই ছেলে বাবার হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বন্দরের একটি এলাকায় কয়েকজন দুর্বৃত্ত দুলালকে ধরে বেধড়ক মারধর করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের দুই ছেলে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের বাবাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”


এ বিষয়ে বন্দর থানা পুলিশ–এর উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দোষীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”